News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাজের অন্তিম ব্যক্তির কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো রাজ্য সরকারের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী
Image

সমাজের অন্তিম ব্যক্তির কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো রাজ্য সরকারের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১ জানুয়ারি : এক ত্রিপুরা শ্ৰেষ্ঠ ত্রিপুরা গড়তে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্তিম ব্যক্তির কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো রাজ্য সরকারের লক্ষ্য। আজ রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০তম প্রতিষ্ঠা দিবসে একথা বলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ।

এদিন ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়েছে। এদিন র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে। এদিন র‍্যালিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ।

এদিন তিনি বলেন, ২০০৪ সালে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কাজ শুরু করলেও এখান থেকেই জন্ম নিয়েছে ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড। এই তিনটি কর্পোরেশনের সমন্বয়েই বিদ্যুৎ দপ্তর রাজ্যের মানুষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

তাঁর কথায়, সরকারের লক্ষ্য রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনায় আমূল সংস্কার সাধন। বর্তমান যুগ গ্রীন এনার্জীর যুগ। আর সে কারণেই সৌর শক্তিকে কাজে লাগিয়ে কম করেও আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে বিদ্যুৎ দপ্তর। পাম্প স্টোরেজের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নেও ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে।

এদিন তিনি নিগমের দৈনন্দিন কাজকে সুচারুভাবে সম্পন্ন করতে নিযুক্ত সমস্ত সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মন্ত্রী তাঁদের কুর্নিশ জানিয়েছেন আপামর বিদ্যুৎ ভোক্তাদের, যারা সুখে- দুঃখে এবং দুর্যোগে নিগমের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিন তিনি আশা ব্যক্ত করেন, গোটা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উপহার দেওয়ার হবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top