News Flash

  • Home
  • খেলা
  • উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ভারতের আধিপত্য
Image

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ভারতের আধিপত্য

লন্ডন, ১ জানুয়ারি(হি.স.) : রেকর্ড ওয়ানডে খেলার বছর ২০২৩। ফেলে আসা বছরটাকে সামনে রেখে সেরা একাদশ নির্বাচন করেছে উইজডেন। যেখানে সারা বছর দারুণ আধিপত্য দেখিয়েছে ভারতের ক্রিকেটাররা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন ভারতের ৭ ক্রিকেটার। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, পুরো বছরটা দারুণ কাটিয়েছে ভারতের ক্রিকেটাররা। যেখানে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দল থেকে জায়গা পেয়েছেন মাত্র দুইজন। আর নিউজিল্যান্ডও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

ভারত বিশ্বকাপ না জিতলেও জিতেছে এশিয়া কাপ। তাছাড়া ফেলে আসা বছরটায় অস্ট্রেলিয়া চেয়ে একদিনের ক্রিকেটে বেশি ম্যাচ জিতেছে রোহিত শর্মার দল। যার কারণেই একাদশে আধিপত্য রয়েছে ভারতের ক্রিকেটারদের।

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন রবিবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের ওয়েবসাইটে ২০২৩ সালের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়েছে-

উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরি ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top