News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন, বার্তা অভিষেকের
Image

নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন, বার্তা অভিষেকের

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.) : নতুন বছরে লডা়ইয়ের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল পরিবারের সমস্ত কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। তারাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন।

সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে-এই আমার প্রার্থনা।” এদিন সকাল থেকেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচিতে শামিল দলীয় নেতৃত্ব। পরিকল্পনামাফিক সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ছিলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ একাধিক নেতা। সুব্রত বক্সির ভাষণেও উঠে আসে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের লড়াইয়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক-সহ দলের সকলে লডা়ই করবেন বলেই জানান তিনি। তাঁর কথায়, দলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top