হুগলি, ১ জানুয়ারি (হি.স.) : : বছরের প্রথম দিনেই রেল লাইনে ফাটল। যার জেরে সোমবার সকালে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিপত্তি।
এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি স্টেশনের কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকায় ছ’নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে।রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইন মেরামতি চলছে। ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বছরের প্রথম দিন সকালেই এই ভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, দ্রুত মেরামতির চেষ্টা চলছে। ট্রেন চলাচল তাড়াতাড়িই স্বাভাবিক হয়ে যাবে। আপাতত হাওড়াগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে



















