News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় মানব পাচারের চিন্তা বাড়ল, এক বছরে বিভিন্ন অভিযানে ৪৪৯ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বিএসএফ
Image

ত্রিপুরায় মানব পাচারের চিন্তা বাড়ল, এক বছরে বিভিন্ন অভিযানে ৪৪৯ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বিএসএফ

আগরতলা, ১ জানুয়ারি : ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশ গভীর উদ্বেগের, বছরের শুরুতেই বিএসএফের দেওয়া তথ্যে প্রমাণ মিলেছে। তাতে মানব পাচারের চিন্তা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে। গত এক বছরে বিভিন্ন অভিযানে ৪৪৯ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বিএসএফ। এছাড়াও ২৯৫ ভারতীয়কে নানা ঘটনার সাথে জড়িত থাকার কারণে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী। এক বিবৃতিতে বিএসএফ গত বছরের এই পরিসংখ্যান তুলে ধরেছে।

বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, গত বছরে রাজ্যের সফলভাবে অভিযান চালিয়ে পাচারকালে ১,৯৮০টি গবাদি পশু উদ্ধার করেছে। তাছাড়া, ফেনসিডিল ২,০২,৫৩৫ বোতল, গাঁজা ১৬,৭৫০.১৮ কেজি, ইয়াবা ট্যাবলেট ৯৮,০০৩টি উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও জানিয়েছে, গত বছর অভিযান চালিয়ে গোল্ড ৩.৯৯৮ কেজি, সিলভার ২৮৯.৭৮ গ্রাম, ব্রাউন সুগার ১১৮৫.৪৬৫ কেজি উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বাংলাদেশী মুদ্রায় ১,০৭,১৭,৯৮০ টাকা এবং ৪১,৮২,২৩,১১৭ টাকা মূল্যের বিভিন্ন জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাছাড়া, অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১২জন রোহিঙ্গাকে, ৩৩৭ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। এছাড়া, ২৯৫ ভারতীয়কে নানা ঘটনার সাথে জড়িত থাকার কারণে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী। রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ অভিযানে ১০০৭ একর জমিতে অবৈধভাবে জন্মানো প্রায় ২০,১২,৪০০ গাঁজার চারা ধ্বংস করা হয়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top