News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ের রাজ্যপালকে নববর্ষের শুভেচ্ছা রাজভবনের কর্মীদের
Image

ছত্তিশগড়ের রাজ্যপালকে নববর্ষের শুভেচ্ছা রাজভবনের কর্মীদের

রায়পুর, ১ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজভবনের কর্মীরা। রাজভবন সচিবালয়ের সমস্ত আধিকারিক ও কর্মচারীরা রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করে তাঁকে নববর্ষের শুভেচ্ছা জানান।

এদিন সকল কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানিয়ে একগুচ্ছ ফুল উপহার দেয়। রাজ্যপালও সবাইকে নববর্ষের অভিনন্দন জানিয়েছেন। রাজ্যপাল সকলকে শুভেচ্ছা জানিয়ে এই কামনা করেছেন যে ভগবান জগন্নাথ যেন সবাইকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দান করে। এদিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যপালের সচিব অমৃত কুমার খালখো, আইন উপদেষ্টা রাজেশ শ্রীবাস্তব, উপসচিব দীপক আগরওয়াল এবং রাজভবনের সমস্ত আধিকারিক ও কর্মচারীরা।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top