News Flash

  • Home
  • খেলা
  • টানা দ্বিতীয় হারের হতাশায় বছর শেষ করল আর্সেনাল

টানা দ্বিতীয় হারের হতাশায় বছর শেষ করল আর্সেনাল

লন্ডন, ১ জানুয়ারি (হি.স.) : ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্সেনাল, লিগে টানা দ্বিতীয় হারের হতাশায় বছর শেষ করল তারা।লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হারল আর্সেনাল। শুরুতে এগিয়ে গিয়েও এরপর ক্রমেই বিবর্ণ হতে থাকে তাদের পারফরম্যান্স। চেনা মাঠে উজ্জীবিত ফুটবল খেলে মিকেল আর্তেতার দলকে হারিয়ে দিল ফুলহ্যাম।প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে ফিরে বছর শেষ করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু হলো না। প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ২-১ গোলে হেরে গেল তারা।

প্রথমার্ধে বুকায়ো সাকা আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রাউল হিমেনেস। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ববি ডি করডোভা-রেইড।২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারেই আছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি, শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে।আর ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাস্টন ভিলা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে লিভারপুল, এক ম্যাচ কম খেলেছে তারা।২০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top