News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ এলাকায় জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে: রাজ্যপাল
Image

এডিসি প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ এলাকায় জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে: রাজ্যপাল

আগরতলা, ৩০ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ খুমলুঙে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সচিবালয়ের ২নং কনফারেন্স হলে এক সভায় মিলিত হন। জেলা পরিষদের ২নং কনফারেন্স হলে রাজ্যপালকে স্বাগত জানান স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। 

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কলই, কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা, কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, টিটিএএডিসি’র লিগ্যাল এডভাইজার ডি এম জমাতিয়া, জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা, অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মোহম্মদ মুসলেমউদ্দিন আহমেদ ও জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান আধিকারিকগণ। 

এর আগে রাজ্যপাল খুমুলুঙে এডিসি’র মুখ্য কার্যালয়ে এসে পৌঁছালে সিআরপিএফ’র পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। সভায় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ সচিবালয় পরিদর্শনকালে মুখ্যকার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া রাজ্যপালের হাতে একটি দাবিসনদ তুলে দেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেলা পরিষদ এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবহিত হন। সভায় রাজ্যপাল বলেন, খুমুলুঙে জেলা পরিষদের মুখ্য কার্যালয়ে এসে আমি আনন্দিত। এডিসি প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ এলাকায় জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। 

তিনি এডিসি এলাকার অন্তর্গত পর্যটনক্ষেত্রগুলির জনপ্রিয়তা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তাছাড়া পর্যটনক্ষেত্রগুলির অনলাইন বুকিং সিস্টেম চালু করারও পরামর্শ দেন। তিনি বলেন, এতে জেলা পরিষদের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পাবে। এরপর রাজ্যপাল খুমুলুঙের ইকোপার্কে ফোক মিউজিক কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top