News Flash

  • Home
  • দিনের খবর
  • পুদুকোট্টাই-এ চায়ের দোকানে ঢুকে পড়ল ট্রাক; মৃত্যু ৫ জনের, কমপক্ষে ১৯ জন আহত
Image

পুদুকোট্টাই-এ চায়ের দোকানে ঢুকে পড়ল ট্রাক; মৃত্যু ৫ জনের, কমপক্ষে ১৯ জন আহত

পুদুকোট্টাই, ৩০ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে অবস্থিত চায়ের দোকানে ঢুকে পড়ল একটি ট্রাক। শনিবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পুদুকোট্টাই জেলায় ত্রিচি-রামেশ্বরম হাইওয়েতে। আহতদের উদ্ধার করে পুদুকোট্টাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিচি-রামেশ্বরম হাইওয়ের পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় এক মহিলা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top