News Flash

  • Home
  • বিনোদন
  • বিগ বসের ঘরে আচমকা অসুস্থ আয়েশা, হাসপাতালে অভিনেত্রী
Image

বিগ বসের ঘরে আচমকা অসুস্থ আয়েশা, হাসপাতালে অভিনেত্রী

বিগ বসের ঘরে বছর শেষে বিপত্তি! আচমকাই অসুস্থ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অভিনেত্রী আয়েশা খান। শুক্রবার রাতে আচমকাই জ্ঞান হারান আয়েশা, এরপর তড়িঘড়ি মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সবরকম পরীক্ষা-নিরীক্ষার পর অবশ্য বিগ বস হাউসে ফিরে এসেছেন আয়েশা।

এই মুহূর্তে ‘বিগ বস্‌ ১৭’-এর বাড়িতে টানটান উত্তেজনা। আয়েশার সঙ্গে মুনাওয়ার ফারুকির সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে বিস্তর আলোচনা। শো-এর মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সাধারণত ‘বিগ বস্‌’-এর বাড়ির নিয়ম হল এ বাড়িতে এক বার ঢুকলে বার হওয়া যায় না। যত ক্ষণ না দর্শকের বিচারে আপনি বাতিল হচ্ছেন খেলা থেকে। কিন্তু আয়েশা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, কিছু ক্ষণের জন্য অনুমতি নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। আচমকাই অজ্ঞান হয়ে পড়েছিলেন আয়েশা। তবে এখন তিনি সুস্থ আছেন। নানা ধরনের শারীরিক পরীক্ষাও করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আবারও তাঁকে নিয়ে আসা হয় ‘বিগ বস্‌’ বাড়িতে। আপতত তাঁকে বিশ্রাম করতে বলা হয়েছে।

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top