News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের অনুপপুরে হাতির আক্রমণে আহত মহিলা
Image

মধ্যপ্রদেশের অনুপপুরে হাতির আক্রমণে আহত মহিলা

অনুপপুর, ২৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় হাতির আক্রমণে এক মহিলা গুরুতর আহত হন। শুক্রবার ভোররাতে একজন মহিলা তাঁর মেয়েকে নিয়ে টিপন নদীর তীরে গেলে সেখানে একটি হাতির মুখোমুখি হয় তারা । সেই স্থান থেকে পালানোর চেষ্টা করলে ফুলবাই নামক মহিলাকে হাতিটি শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। আহত মহিলাকে চিকিৎসার জন্য অনুপপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়তারি ফরেস্ট রেঞ্জের গৌরী বিটের ঠেঙ্গার জঙ্গলে একটি হাতিকে ঘুরে বেড়াতে দেখে গ্রামবাসীরা। অনুমান করা হচ্ছে, ওই হাতিটিই শুক্রবার ভোররাতে টিপন নদীর তীরে পৌঁছে মহিলাকে আঘাত করে।
১৪ দিন ধরে অনুপপুর জেলায় একটানা পুরুষ হাতির বিচরণে আতঙ্কিত গ্রামবাসীরা। রাতে ওই এলাকায় টহল দেয় বন দফতরের কিছু ব্যক্তি। তাদের মধ্যে রাজবলী সাকেত, পঙ্কজ সিং, রাকেশ রাউতেল, বন্যপ্রাণী সংরক্ষক অনুপপুর শশীধর আগরওয়াল, চুলহা গ্রাম পঞ্চায়েতের পাপ্পু রাউতেল প্রমুখ ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে অনুপপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top