News Flash

  • Home
  • দিনের খবর
  • খাদ্যভবনের সামনে বিক্ষোভ রেশন ডিলারদের, ধর্মঘটের ডাক
Image

খাদ্যভবনের সামনে বিক্ষোভ রেশন ডিলারদের, ধর্মঘটের ডাক

কলকাতা, ২৯ ডিসেম্বর, (হি.স.): রেশন দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। আর এবার কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে হল রেশন ডিলারদের বিক্ষোভ। যার জেরে শুক্রবার বেলার দিকে উত্তেজনা ছড়ায় খাদ্যভবন সামনে।

এদিন রাজ্যের খাদ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়ার পরিকল্পনা করেন রেশন ডিলারদের। একইসঙ্গে আগামী পয়লা জানুয়ারি ধর্মঘটে নামার কথাও ঘোষণা করেছেন তাঁরা।

করোনাকাল ই দেশের রেশন ডিলাররা তাঁদের কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু লাগাতার দাবি জানিয়েও তাতে কোনও সমাধান হয়নি। জানা গিয়েছে, রেশনে ১ কুইন্টাল চাল বা গম এখন গ্রাহকদের হাতে তুলে দিয়ে ডিলাররা কমিশন পান ৯৫ টাকা। অথচ বিভিন্ন কমিটির সুপারিশে কমিশন ৪৫৭ টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলেও দাবি ডিলারদের। কিন্তু সেটা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ার কারণে ক্ষুব্ধ রেশন ডিলাররা। তাঁদের এই অভিযোগ, যে টাকা তাঁরা কমিশন পান, তা দিয়ে কোনওভাবেই জীবিকা নির্বাহ করা যাচ্ছ না। তাই কমিশন কাঠামো সংস্কারের দাবি জানাচ্ছেন তাঁরা।

রেশন ডিলারদের আরও অভিযোগ, তাঁদের বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একে অপরের ওপর দায় ঠেলছে। আর এর মাঝে পড়ে তাঁদের সমস্যার সমাধান হচ্ছে না। এছাড়া আরও অন্যান্য ধরণের চাপও থাকে। কিন্তু তাঁদের কথা সরকার শুনছে না বলে অভিযোগ ডিলারদের। আর সেই সমস্ত কারণেই এদিন স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেন তাঁরা।

এদিকে রেশন ডিলাররা ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়ার উদ্বেগ বাড়তে শুরু করেছে গ্রাহকদের মধ্যে। কারণ পয়লা জানয়ারি দেশজুড়ে যে রেশন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে সামিল হবেন ৫ লাখ ৩৮ হাজার রেশন ডিলার। যার মধ্যে এই রাজ্যের ২০ হাজার ২৭১ জন ডিলার আছেন। আর বাস্তবেই ধর্মঘট হলে, সমস্যায় পড়তে পারেন দেশের ৮০ কোটি ৩৫ লাখ রেশন উপভোক্তা, যার মধ্যে বাংলায় রয়েছেন ৮ কোটি ৮০ লাখ গ্রাহক।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top