News Flash

  • Home
  • দিনের খবর
  • জেডি (ইউ)-র সভাপতি পদ থেকে ইস্তফার প্রস্তাব লালনের, শীর্ষে ফিরছেন নীতীশ কুমার
Image

জেডি (ইউ)-র সভাপতি পদ থেকে ইস্তফার প্রস্তাব লালনের, শীর্ষে ফিরছেন নীতীশ কুমার

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): গুঞ্জন চলছিলই, আর সেই জল্পনাই সত্যি হল। জেডি (ইউ)-র সভাপতি পদ থেকে ইস্তফার প্রস্তাব পেশ করলেন রাজীব রঞ্জন (লালন) সিং। রাজীব সরে গেলে আবারও জেডি (ইউ)-র শীর্ষে ফিরছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুক্রবার দুপুরে শুরু হয় জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যনির্বাহী বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জেডি (ইউ)-র জাতীয় সভাপতি রাজীব রঞ্জন (লালন) সিং, কে সি ত্যাগী, অশোক চৌধুরী-সহ জেডি (ইউ)-র শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকেই জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন রাজীব রঞ্জন।

দিকে, এই বৈঠক শুরু হওয়ার আগে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করেছিলেন জেডি (ইউ) নেতারা। এ প্রসঙ্গে দলের নেতা অশোক চৌধুরী বলেন, “নীতীশ (কুমার) যদি (দলের) সভাপতি হতে চান, আপনার কি মনে হয় কেউ এর বিরোধিতা করবে? নীতীশ (কুমার) একটা ব্র্যান্ড!” বিহারের অর্থমন্ত্রী বিজয় কুমার বলেছেন, “লালন সিং বর্তমান দলের সভাপতি, তাহলে অন্য কাউকে শুভেচ্ছা জানিয়ে লাভ কী?” কে সি ত্যাগী বলেছেন, “জেডি (ইউ)-র জাতীয় কার্যনির্বাহী সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থিক পরিবেশ নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য রাজ্যকে লক্ষ্য করে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে।”

জেডি (ইউ)-র সভাপতি পদ থেকে লালনের ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ প্রসঙ্গে বিহারে বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী বলেছেন, “নীতীশ কুমার একটি প্রাইভেট লিমিটেড পার্টি।” নীতীশ কুমার কী এনডিএ-তে যোগ দিচ্ছেন, এই প্রশ্নের উত্তরে সম্রাট বলেছেন, “এমন কোনও আলোচনা হচ্ছে না।” বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা নিজ প্রতিক্রিয়ায় বলেছেন, “একজন আত্মমর্যাদাশীল ব্যক্তি কখনই এই ধরনের বিদায় গ্রহণ করেন না। যখন দল ও নেতৃত্বের তাঁদের ওপর আস্থা নেই, তখন সেই পদে থাকার কোনও মানে হয় না। তাঁর (লালন সিং) আগেই পদত্যাগ করা উচিত ছিল।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top