মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (হি.স.): মেলবোর্ন টেস্টে ৩১৭ রানের টার্গেট পেয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের নাটকীয় ব্যাটিং ধসের জন্য ২৩৭ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৭৯ রানে জয় পেয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-০তে জিতে নিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের প্রথম সেশনের মধ্যেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। ২৬২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান অ্যালেক্স ক্যারি।তিনি করেন ৫৩ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৪ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩১৭ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। শেষ দিকে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে ম্যাচের পাশাপাশি সিরিজও হারায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। ২ ইনিংস মিলিয়ে পেলেন ১০ উইকেট। যার কারণে ম্যাচ সেরাও হয়েছেন অজি অধিনায়ক। এছাড়াও ৪ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। সিরিজের তৃতীয় টেস্ট হবে সিডনিতে ৩ জানুয়ারি।

মেলবোর্ন টেস্ট : ২-০-তে সিরিজ অস্ট্রেলিয়ার
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















