News Flash

  • Home
  • দেশ
  • শনিবার চালু হচ্ছে মালদা-বেঙ্গালুরু ‘অমৃত ভারত’ এক্সপ্রেস
Image

শনিবার চালু হচ্ছে মালদা-বেঙ্গালুরু ‘অমৃত ভারত’ এক্সপ্রেস

মালদা, ২৯ ডিসেম্বর (হি.স.) : মালদা টাউন স্টেশন থেকে চালু হচ্ছে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস। মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। ৪২ ঘন্টায় মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার।

সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছ্বন্দ্যের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে।

শনিবার সকাল ১১টায় মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে। পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। শুক্রবার মালদহ টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top