News Flash

  • Home
  • দেশ
  • বেলাকোবায় গোরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পণ্যবোঝাই ট্রাক
Image

বেলাকোবায় গোরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পণ্যবোঝাই ট্রাক

বেলাকোবা, ২৭ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের বেলাকোবার কেবলপাড়া এলাকায় গোরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবোঝাই ট্রাক। বুধবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বেলাকোবার বটতলা থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎই গাড়ির সামনে চলে আসে একটি গোরু, সেটিকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, তারপর রাস্তার পাশে একটি খাদে গাড়িটি উলটে যায়।

শিকারপুর বটতলাতে আজ হাট ছিল। এই সড়ক ব্যবহার করে হাটে বহু ক্রেতা বিক্রেতারা শামিল হন। দুর্ঘটনার সময়ের তফাতের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাটে আসা ক্রেতা ও বিক্রেতা বলে জানান হাটে আসা রজতকান্ত রায়। স্থানীয় এক বাসিন্দা মুকুন্দ রায় জানান, এর আগেও এই সড়কে বহুবার পথ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে তারা স্পিড বেকারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে পুলিশ। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top