News Flash

Image

উত্তর কাছাড় পার্বত্য পরিষদীয় নির্বাচন : হাফলং পৌঁছলেন চার পর্যবেক্ষক

হাফলং (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনের জন্য রাজ্যের নির্বাচন আয়োগ চারজন পর্যবেক্ষক নিয়োগ করেছে। ইতিমধ্যে এই চার পর্যবেক্ষক ডিমা হাসাও জেলা সদর হাফলং পৌঁছেছেন।

রাজ্যের নির্বাচন আয়োগ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছেন অবসরপ্রাপ্ত পিসিসিএফ আরএম দুবে। তাছাড়া রাজ্যের নির্বাচন আয়োগ পর্যবেক্ষক হিসেবে তিন এসিএস অফিসারকে নিযুক্তি দিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন রাজ্যের ইস্ট-অ্যাক্ট পলিসি অ্যাফেয়ার্স দফতরের যুগ্মসচিব প্রশান্ত বরুয়া, রাজ্যের আবগারি যুগ্মসচিব উইলব্রুন দইমারি এবং রাজ্যের হস্ততাঁত ও রেশম দফতরের যুগ্ম-অধিকর্তা গোকুলচন্দ্র ব্রহ্ম।

পরিষদের ২৮টি আসনের মধ্যে হাফলং, জাটিঙ্গা, বরাইল, মাহুর, জিনাম, দিহামলাই, হারাঙ্গাজাও, লোয়ার খারতং, আসনের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত বরুয়াকে। হাঙ্গরুম, লাইসং, দাওটুহাজা, পূর্ব মাইবাং, পশ্চিম মাইবাং, কালাচান্দ, ওয়াজাও, হাজাডিসা, লাংটিং, হাতিখালি, হাডিংমা, দিগের, শেমখর আসনগুলির পর্যবেক্ষকের দায়িত্বে উইলব্রুন দৈমারি এবং দিয়ুংমুখ, গরমপানি, খারতং, দিহাঙ্গি, গুঞ্জুং, হামরি, দলং আসনের পর্যবেক্ষক হিসেবে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গোকুলচন্দ্র ব্রহ্মকে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top