News Flash

  • Home
  • দেশ
  • রাজীব কুমারকে রীতিমতো খোঁচা দিয়ে শুভেচ্ছা জানালেন কুণাল
Image

রাজীব কুমারকে রীতিমতো খোঁচা দিয়ে শুভেচ্ছা জানালেন কুণাল

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.) : দীর্ঘকাল ধরেই নেতিবাচক সম্পর্ক আইপিএস রাজীব কুমার এবং অধুনা তৃণমূল নেতা কুণাল ঘোষের। তাই রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমার নিযুক্ত হতেই বিস্ফোরক হলেন কুণাল। শুভেচ্ছা জানানোর অছিলায় রাজীব কুমারকে রীতিমতো খোঁচা দিয়ে গেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

কুণালের মন্তব্য,”আপনি দক্ষ আধিকারিক। ভালোভাবে কাজ করুন। দেখবেন আবার কারও নির্দেশে আমার মতো নির্দোষকে বলি দিয়ে দেবেন না।”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বুধবার সংবাদ মাধ্যমকে বলেন,”রাজীব কুমার দক্ষ পুলিশকর্তা। মাঝখানে কিছু ঝড়ঝঞ্ঝা এসেছিল। আমার সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমার সঙ্গে দেখা হয়েছিল। আমিও সৌজন্য বিনিময় করি, উনিও সৌজন্য বিনিময় করেন। উনি ডিজির পদে এসেছেন। খুব ভালো খবর। ভালো করে কাজ করুন। শুধু দেখবেন আমার মতো কোনও নির্দোষকে যেন কার না কার নির্দেশে বলি দিতে যাবেন না। তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না।”

রাজীব কুমার এবং কুণাল ঘোষের সম্পর্কের সমীকরণ কোনওদিনই মসৃণ ছিল না। বরং বলা ভালো, রাজীবকে বরাবরই শত্রু হিসাবেই দেখেন কুণাল। সারদা মামলা চলাকালীন কুণালকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। এমনকী জেলে তাঁকে অত্যাচারের সম্মুখীন হতেন হয়েছিল বলেও অভিযোগ করেন কুণাল।

আর কুণাল মনে করেন এ সবের নেপথ্যে ছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব। প্রশাসনের শীর্ষ কোনও ব্যক্তিত্বের অঙ্গুলিহেলনেই রাজীব তাঁর উপর নির্যাতন করাতেন বলে মনে করেন কুণাল।

আবার সারদা মামলায় রাজীব কুমার যখন সিবিআই স্ক্যানারে তখনও তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন কুণাল। সেবারে কুণাল অভিযোগ করেছিলেন, রাজীব সময়মতো সক্রিয় হননি। তাঁর কথা শোনেননি। সেকারণেই সারদা মামলার জল এতদুর গড়িয়েছে।

২০২১ সালের পর রাজীব রাজ্য প্রশাসনের মূল স্রোত থেকে সরে গিয়েছিলেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদ সামলাচ্ছিলেন। এবার তাঁর প্রত্যাবর্তন হল। সরাসরি তাঁকে রাজ্যের ডিজি করলেন মুখ্যমন্ত্রী। রাজীবের এই পদোন্নতির দিন ফের কুণাল সরব।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top