News Flash

  • Home
  • দেশ
  • বিহারের দিঘা ও সোনপুরকে যুক্ত করতে গঙ্গা নদীর উপর তৈরি হবে ৬ লেনের সেতু : অনুরাগ সিং ঠাকুর
Image

বিহারের দিঘা ও সোনপুরকে যুক্ত করতে গঙ্গা নদীর উপর তৈরি হবে ৬ লেনের সেতু : অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.) : বিহারের দিঘা ও সোনপুরকে যুক্ত করতে গঙ্গা নদীর উপর তৈরি হবে ৬ লেনের সেতু, বুধবার মন্ত্রিসভার তরফে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ের মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা কমিটি বিহারের দিঘা এবং সোনপুরকে যুক্ত করার জন্য গঙ্গা নদীর উপর ৪.৫৬ কিলোমিটার দীর্ঘ, ৬-লেনের সেতু নির্মাণের অনুমোদন করেছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, এই প্রকল্পের মোট ব্যয় ৩,০৬৪.৪৫ কোটি টাকা। এই সেতুটি যাতায়াতকে দ্রুত এবং সহজ করে তুলবে। ফলে রাজ্যের, বিশেষ করে উত্তর বিহারের সামগ্রিক উন্নয়ন হবে। এতে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের সরাসরি কর্মসংস্থান হবে বলেও আশা করা হচ্ছে। অনুরাগ ঠাকুর বলেন, নির্ধারিত তারিখ থেকে ৪২ মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top