News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের সোলাপুর জেলায় গাড়ি ও কন্টেইনারের সংঘর্ষে মৃত ৪
Image

মহারাষ্ট্রের সোলাপুর জেলায় গাড়ি ও কন্টেইনারের সংঘর্ষে মৃত ৪

সোলাপুর, ২৭ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সোলাপুর জেলায় গাড়ি ও কন্টেইনারের মধ্যে সংঘর্ষে ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে সোলাপুর জেলার কারমালা তহসিলের ফিসরে রোডের পান্ডে গ্রামের কাছে একটি কন্টেইনার এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহত তিনজনকেই করমালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আট মাসের একটি শিশু।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ কর্ণাটক থেকে আটজন গাড়িতে করে সোলাপুর জেলার পন্ধরপুরে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফিসারে রোডের পান্ডে গ্রামের কাছে তাঁদের গাড়ি পৌঁছোতেই সামনে থেকে আসা একটি কন্টেইনারের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। মৃতরা হলেন, শ্রীশৈল চন্দেশ কুম্ভর (৫৬ বছর), শশীকলা শ্রীশৈল কুম্ভর (৫০ বছর), জ্যোতি দীপক হিরেমঠ (৩৮ বছর) এবং শারদা দীপক হিরেমঠ (৭০ বছর)। গাড়ির চালক শ্রীকান্ত রাজকুমার চ্যাভান (২০ বছর) এবং আরও দু’জন আহত হয়েছেন। তাদের দ্রুত করমালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কন্টেইনার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক কন্টেইনার চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top