News Flash

  • Home
  • দেশ
  • হরিশ্চন্দ্রপুরে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু শিশুকন্যার, উত্তেজনা এলাকায়
Image

হরিশ্চন্দ্রপুরে লরিতে পিষ্ট হয়ে মৃত্যু শিশুকন্যার, উত্তেজনা এলাকায়


হরিশ্চন্দ্রপুর, ২৬ ডিসেম্বর (হি.স.) : মালদার তুলসীহাটা কুশিদা রাজ্য সড়কে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গী গ্রামে সাতসকালে বাড়ির সামনেই ১৬ চাকার লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হল চার বছরের শিশুকন্যার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম মরিয়ম নেশা(৪)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নটার সময় মারাডাঙ্গি গ্রামে রাজ্য সড়কের ধারে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল মরিয়ম। সেই সময় কুশিদার দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এসে রাস্তার ভুল দিকে চলে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিষে দেয় ওই ঘাতক লরি। ঘটনার পরেই পলাতক ওই লরির চালক। এরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওই লরিটিকে আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই রাজ্য সড়কে বিহার থেকে আসা লরির বেপরোয়া গতিকে দায়ী করছেন বাসিন্দারা। তাঁদের দাবি, প্রশাসনের গাফিলতির জন্যই আজ এই শিশুর প্রাণ অকালে চলে গেল। এদিকে বাড়ির ছোট সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর বাবা-মা। লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top