News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফর অমিত শাহ-র
Image

তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফর অমিত শাহ-র

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেলেঙ্গানা বিধানসভার পর এবার লোকসভা নির্বাচনের জন্য দ্রুত কৌশল তৈরি করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি তেলেঙ্গানায় সর্বাধিক আসন জেতার জন্য একটি বিশেষ কৌশল তৈরি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রোড ম্যাপ চূড়ান্ত করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানায় যাবেন। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি জানান, তেলেঙ্গানার জনগণ আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করবে। তেলেঙ্গানার মানুষ প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে দেখতে চায়। তেলেঙ্গানার মানুষও চায় বিজেপি দেশে হ্যাটট্রিক করুক। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফর করবেন। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপি আটটি আসন জিতেছিল। তেলেঙ্গানায় ১৭টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে চারটি বিজেপি, তিনটি কংগ্রেস এবং ৯টি টিআরএসের দখলে।

Releated Posts

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top