News Flash

  • Home
  • দেশ
  • Kolkata : এবার এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিখরচায় পরিষেবা পাবেন সরকারি কর্মীরা
Image

Kolkata : এবার এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিখরচায় পরিষেবা পাবেন সরকারি কর্মীরা

কলকাতা, ২৫ (হি. স.) : ডিএ বৃদ্ধির পর খুশির খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য । এবার মাল্টি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমের হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন পরিষেবার জন্য মোট অঙ্কের টাকা খরচ করতে হয়। কিন্তু, এবার সরকারি কর্মীরা সেখানে বিনা খরচায় চিকিৎসা করাতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা । তবে সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। জানা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হতে পারে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর।

রাজ্যের একমাত্র মাল্টি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সরকারি কর্মীদের চিকিৎসা করার ইচ্ছে থাকলেও অর্থের কারণে তা অনেকেই করতে পারেন না। এবার সরকারি কর্মচারীরা সেই সুযোগ পাবেন। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। জানা গিয়েছে, সম্প্রতি এসএসকেএমের মেডিক্যাল সুপার ডাক্তার পীযূষ রায় অর্থ দফতরের সঙ্গে একটি চুক্তি করেছেন। তারপরেই কবে থেকে এই পরিষেবা শুরু হবে সেবিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে এই পরিষেবা চালু করা হবে। পাশাপাশি উডবার্ন ছাড়াও যে ভবন নির্মাণ হচ্ছে সেখানে ১৫০ টি কেবিন চালু করা হবে। সেই কেবিনে ভর্তির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, মেডিসিন, নিউ মেডিসিন সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।
উল্লেখ্য, রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হল এসএসকেএম। এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রয়েছে ৩৫ টি শয্যা। এই ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের বাইরে যেতে হয় না। সেখানেই রয়েছে ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, ইকো কার্ডিওগ্রাফির ব্যবস্থা। একেবারে ফাইভ স্টার নার্সিংহোমের মতোই পরিষেবা পাওয়া যায় এই ব্লকে। ফলে এই ওয়ার্ডে চিকিৎসা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এই ওয়ার্ডের ৩৫টি কেবিনের মধ্যে ১২ টি কেবিনের দৈনিক ভাড়া ৪০০০ টাকা করে, ১০টি কেবিনের দৈনিক ভাড়া ২,৫০০ টাকা করে এবং ৬টি ডাবল বেড কেবিনের দৈনিক ভাড়া ২০০০ টাকা করে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top