News Flash

  • Home
  • প্রধান খবর
  • President of India : “আসুন সকলের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি”: রাষ্ট্রপতি মুর্মু
Image

President of India : “আসুন সকলের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি”: রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : “আসুন সকলের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি”, সোমবার ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে একথা লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।

ক্রিসমাস দিবসে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার জনগণকে সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি লিখেছেন, “আনন্দের উৎসব সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়। সকলের জন্য শুভ বড়দিন! আসুন আমরা যিশু খ্রিস্টের শিক্ষাগুলি স্মরণ করি এবং সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি” ।
দেশের বিভিন্ন রাজ্যে রবিবার মধ্যরাত থেকেই ক্রিসমাস উদযাপন শুরু হয়ে গিয়েছে। গির্জাগুলি আলো দিয়ে সাজিয়ে আলোকিত করা হয়েছে। ক্রিসমাস উপলক্ষ্যে সব রাজ্যে আতশবাজি ফাটানো হয়েছে। দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চে মধ্যরাত থেকে ক্রিসমাস পালিত হচ্ছে। ক্রিসমাস উপলক্ষ্যে ক্যারল গান, চকচকে ক্রিসমাস লাইট, এবং সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি সকলকে আনন্দ দিচ্ছে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top