News Flash

  • Home
  • দিনের খবর
  • মায়াপুরে হোটেলের ঘর থেকে উদ্ধার মহিলার দেহ
Image

মায়াপুরে হোটেলের ঘর থেকে উদ্ধার মহিলার দেহ

নদিয়া, ২৩ ডিসেম্বর (হি.স.): হোটেলের ঘর থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা নদিয়ার মায়াপুর ঘাট সংলগ্ন হোটেলে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মীনা বিশ্বাস। তাঁর স্বামীর পরিচয় দেওয়া বিদ্যুৎ বিশ্বাস হোটেল থেকে পলাতক।

মায়াপুর ঘাট সংলগ্ন পঞ্চায়েত সমিতি পরিচালিত নীলাচল লজের সামনে হোটেল অন্নপূর্ণা লজ। সেখানে শুক্রবার উঠেছিলেন বিশ্বাস দম্পতি। পরিচয়পত্রও জমা দিয়েছিলেন নিয়ম মেনে। শনিবার হোটেল পরিষ্কারের কাজ চলছিল। যে ঘরে বিশ্বাস দম্পতি উঠেছিলেন, সেই ঘরের দরজায় কড়া নাড়েন সাফাইকর্মীরা। ভিতর থেকে দরজা বন্ধ ছিল।

বেশ কিছু ক্ষণ ধরে ডাকাডাকি করেও কারও সাড়া পাননি হোটেলের কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দরজা খুলে ভিতরে ঢোকেন। ঘর অন্ধকার ছিল। আলো জ্বালানোর সুইচটা টিপে আলো জ্বালতেই চমকে যান তাঁরা। দেখেন এক মহিলার নিথর দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়।

বেশ কিছু ক্ষণ পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। অন্য দিকে, এদিক-ওদিক খোঁজখবর করে মীনার সঙ্গে হোটেলে ওঠা ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি। হোটেলের ম্যানেজারের দাবি, শনিবার সকালে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বেরিয়ে গিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। বিদ্যুৎ বিশ্বাস নামে ওই ব্যক্তি আংশিক দৃষ্টিহীন বলে জানা গিয়েছে। খোঁজখবর করে দেখা গিয়েছে, নদিয়ার ধানতলার বাসিন্দা ছিলেন ওই দম্পতি।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার এস অমরনাথ জানান, মীনার দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মহিলাকে খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top