News Flash

Image

করিমগঞ্জের কাঁঠালতলিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন

বাজারিছড়া (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কাঁঠালতলিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হ‌য়েছেন তিন ব্যক্তি। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়‌দের ম‌ধ্যে। দুর্ঘটনার পর স্থানীয় ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়কে অব‌রোধ গড়ে প্রতিবাদ সংগঠিত ক‌রেন স্থানীয়রা। অবশ্য পুলিশের হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

ঘটনা শুক্রবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ সংঘটিত হয়েছে। জানা গেছে, কাঁঠালতলিগামী এক‌টি বাঁশ বোঝাই ট্রাক উত্তর ত্রিপুরা জেলার কালাগাঙের পার এলাকায় এক মোটর বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। প্রচণ্ড ধাক্কায় দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। বাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাল্টি খেয়ে গ‌ড়ি‌য়ে প‌ড়ে পা‌শের খা‌দে। এতে ট্রাকের চালকও গুরুতরভাবে জখম হন। ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান কাঁঠালতলি ফাঁড়ি পুলিশের কর্মীরা। তাঁরা ঘটনার তদন্ত করছেন। ততক্ষণে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বসেন। স্থানীয়‌দের অভি‌যোগ, কাঁঠালতলি এলাকার ডিএসপি টার্নিঙে প্রতিনিয়ত যান দুর্ঘটনা সংঘটিত হ‌য়। এ ব্যাপারে সড়ক কর্তৃপক্ষ সহ প্রশাস‌নকে বার-বার জানানো হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়‌নি। তবে পুলিশের হস্তক্ষেপে রাত প্রায় এগারোটা নাগাদ জাতীয় সড়ককে অবরোধ মুক্ত করা হয়।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top