News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে হামলা! দেওয়ালে লেখা হল খলিস্তানি স্লোগান
Image

ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে হামলা! দেওয়ালে লেখা হল খলিস্তানি স্লোগান

ক্যালিফোর্নিয়া, ২৩ ডিসেম্বর (হি.স.): এ বার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালাল খলিস্তানপন্থীরা। একটি মন্দিরের দেওয়ালে কালো রঙে খলিস্তানপন্থী স্লোগান লেখা হয় বলে অভিযোগ। ঘটনার নেপথ্যে কানাডায় আত্মগোপনকারী জঙ্গি নেতা গুরুপতবন্ত সিং পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া প্রদেশের নিউইয়র্ক শহরের ওই ঘটনার জেরে ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ পরিচালিত ‘স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থা’ কর্তৃপক্ষ ইতিমধ্যেই মন্দিরের দেওয়ালে বিচ্ছিন্নতাবাদী স্লোগান লেখার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছে নাগরিক অধিকার আদালতেও। ক্যানিফোর্নিয়ার রাজধানী সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের তরফে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের কাছে এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। ঘটনার নিন্দা করে বিবৃতিও দেওয়া হয়েছে।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top