News Flash

  • Home
  • দেশ
  • গরু চোর সন্দেহে গণপিটুনি, মৃত ২
Image

গরু চোর সন্দেহে গণপিটুনি, মৃত ২

পূর্ব বর্ধমান, ২৩ ডিসেম্বর (হি.স.): গরু চোর সন্দেহে গণপিটুনি। পুকুরে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টাও ব্যর্থ। গ্রামবাসীদের মারধরে প্রাণ গেল দুই ব্যক্তির। পূর্ব বর্ধমানের জামালপুরের তুরুক ময়না গ্রামে ব্যাপক চাঞ্চল্য। কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কয়েকদিন ধরে জামালপুরের তুরুপ ময়না গ্রামে গবাদি পশু চুরি যাচ্ছে। স্থানীয়দের দাবি, এক মাসে অন্তত ১৫টি গরু চুরি গিয়েছে। পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছুই। তাই তাঁরা নিজেরাই পাহারা দিচ্ছেন রাতে।

এলাকাবাসীর দাবি, শুক্রবার রাতে ওই গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে দুই যুবক। মোষ বের করার সময় স্থানীয়রা দেখতে পান। ঘিরে ধরেন তাদের। স্থানীয়দের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেয় দুজনে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গ্রামবাসীরা যে যার ঘরে চলে যান।

ঘণ্টাদুয়েক পর পুকুর থেকে ওঠার পর পোশাক বদল করছিল দুজনে। কোনওক্রমে অন্তর্বাস পরে এলাকা ছাড়ার চেষ্টা করে তারা। সেই সময় ফের গ্রামবাসীরা ওই দুজনকে ঘিরে ধরে। চলে ব্যাপক মারধর। তাতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

এদিকে, গণপিটুনির খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ওই দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ওই দুই যুবকের মৃত্যুর ঘটনায় কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top