News Flash

  • Home
  • দিনের খবর
  • তেজস্বী যাদবকে ফের সমন পাঠাল ইডি, এবার ৫ জানুয়ারি হাজিরার নির্দেশ
Image

তেজস্বী যাদবকে ফের সমন পাঠাল ইডি, এবার ৫ জানুয়ারি হাজিরার নির্দেশ

পাটনা, ২৩ ডিসেম্বর (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরির মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরট (ইডি)। নতুন বছরের ৫ জানুয়ারি তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। বিহারের উপ-মুখ্যমন্ত্রীকে এর আগে চলতি মাসের ২২ তারিখ হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু সেই সমন তিনি এড়িয়ে যান।

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, মামলাটি সেই সময়কার। বিভিন্ন রেলওয়ে জোনে বেশ কয়েকজনকে গ্রুপ “ডি” শ্রেণীর চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল এবং রেলে চাকরি দেওয়ার নামে লালুর পরিবারের সদস্যদের ও বেসরকারি সংস্থাকে জমি দেওয়া হয় বলেও অভিযোগ। প্রাক্তন রেলমন্ত্রী লালুকে এই মাসের ২৭ তারিখে নতুন দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top