News Flash

  • Home
  • দেশ
  • ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের
Image

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

দক্ষিণ ২৪ পরগনা, ২৩ ডিসেম্বর (হি.স.): ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একমাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল দেউলার সরাচি এলাকার বছর ১৭-র যুবক রোহিত গাজী।

ওডিশার ভুবনেশ্বরে বুক বান্ডিং এর কাজে যায় রোহিত। শুক্রবার রাতে কাজ শেষ করার পর বিদ্যুতের তারে জামা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তার। এই খবর এলাকায় পৌঁছানোর পর শনিবার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

রোহিতদের বাবা রমজান গাজী বলেন, ছেলে আমাদের না বলে সংসারের হাল ধরার জন্য ১০-১২ জন বন্ধু মিলে ওড়িশাতে কাজে যায়। সব কিছু ঠিক ছিল কিন্তু শনিবার দুর্ঘটনার খবর বাড়িতে আসে। আমার সব শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। কিভাবে হল এই দুর্ঘটনা বুঝে উঠতে পারছি না। ঘটনায় পরিবার দিশাহারা হয়ে গেছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top