News Flash

  • Home
  • দেশ
  • কলকাতায় ডেঙ্গিতে মালদার এক পড়ুয়ার মৃত্যু
Image

কলকাতায় ডেঙ্গিতে মালদার এক পড়ুয়ার মৃত্যু

কলকাতা, ২৩ ডিসেম্বর, (হি.স.): শীত পড়লেও ডেঙ্গি এখনও বিদায় নেয়নি শহর থেকে। শুক্রবার রাতে খাস কলকাতায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। মালদা থেকে উচ্চশিক্ষার সূত্রে কলকাতায় এসেছিলেন তিনি।

মৃত ছাত্রীর নাম ফারহানা বেগম (২১)। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস শাখার ছাত্রী ছিলেন তিনি। পার্ক সার্কাস এলাকাতেই হস্টেলে থাকতেন। শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। পার্ক সার্কাসের কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল ওই তরুণীকে। জ্বর-সহ একাধিক উপসর্গ ছিল তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, দিন কয়েক আগে তরুণীকে সেখানে ভর্তি করানো হয়েছিল। তাঁর শরীরে ডেঙ্গি ভাইরাসের খোঁজ মেলে। সেই অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীকে রাখা হয়েছিল ইনটেনসিভ থেরাপি ইউনিট বা আইটিইউ-তে। তবে শেষরক্ষা হয়নি।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top