News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৫ দিন ধরে প্রবল জল-সঙ্কট! দুর্বিষহ অবস্থা কুপওয়ারার মাগাম এলাকার বাসিন্দাদের
Image

১৫ দিন ধরে প্রবল জল-সঙ্কট! দুর্বিষহ অবস্থা কুপওয়ারার মাগাম এলাকার বাসিন্দাদের

শ্রীনগর, ২২ ডিসেম্বর (হি.স.): এক-দু’দিন নয়, টানা ১৫ দিন ধরে প্রবল জল-সঙ্কটের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকার মাগাম এলাকার বাসিন্দারা। আর দীর্ঘ দিন পানীয় জল না পেয়ে জলশক্তি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রবল এই শীতের মধ্যেই পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে জলশক্তি বিভাগ, যার ফলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা।

এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁরা গত ১৫ দিন ধরে জলের অভাবের মধ্যে ভুগছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, নলের বিশুদ্ধ জল না পাওয়ায়, তাঁরা স্থানীয় ঝর্ণার দূষিত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এবং জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
যদিও, জলশক্তি বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী বলেছেন, “মাগাম এলাকা যে বোরওয়েল থেকে জল পায় তা শুকিয়ে গিয়েছে। আমরা সেখানে আরেকটি বোরওয়েল খনন করেছি, কিন্তু সেই জল খাওয়ার উপযোগী নয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা তাঁদের ট্যাঙ্কারে জল সরবরাহ করব।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top