News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে সুপার ফোর নিশ্চিত আরসিসি-র
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে সুপার ফোর নিশ্চিত আরসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। সুপার ফোরে খেলার টিকিট হাসিল করে নিলো এন এস আরসিসি দল। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে শুক্রবার পঞ্চায়েত মাঠে মর্ডানকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করলো এন এস আরসিসি দল। ৮ উইকেটের ব্যবধানে এই সফলতা অর্জন করলো এন এস আরসিসির খুদেরা। টস জিতে মর্ডান দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারের মধ্যে দল ৩৯.৩ ওভার খেলে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১০২ রান। ব্যাটে মর্ডানের পক্ষে দীপজয় দেবনাথ সর্বাধিক ৪১ রান করে। এছাড়া শুভম দাস ২০, পঙ্কজ শীল ৮, দীপ ঋষি দাস ৭, উজ্বল দেব ৬ রান করে। বলে এন এস আর সিসির পক্ষে অংশ ভটনাগর তিনটি এবং দুটি করে উইকেট দখল করে দেবব্রত রুদ্র পাল, সিদ্ধার্থ দে ও পঙ্কজ দাসরা। একটি উইকেট নেয় যুবরাজ। জয়ের জন্য এন এস আরসিসির সামনে টার্গেট দাঁড়ায় ১০৩ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২১.৪ ওভার খেলেই মাত্র দুই উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের পক্ষে দেবব্রত রুদ্র পাল ৩৫, শতভিক ঘোষ ২৭, সায়নতন কর অপরাজিত ১৪ ও অংশ ভটনাগর অপরাজিত ১৭ রান করে। সায়নতন ও অংশের নান্দনিক ব্যাটিং নজর কার্লো মাঠে উপস্থিত প্রত্যেকের। সুবাদে আট উইকেটের বিনিময়ে জয় লাভ করে সুপার ফোরে পৌঁছে গেল এন এস আরসিসি দল।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top