ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। রওয়ানা হলো ত্রিপুরা দল। বিহারের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্টিত হবে জাতীয় স্কুল অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে আসর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার সকালের বিমানে কলকাতা যায় ত্রিপুরা দল। রাতে কলকাতা থেকে বাসে রওয়ানা হবে বালিকারা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আঐশাবাদী ত্রিপুরার কোচ সুজন সরকার। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি ফুটবলারকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। রাজ্য ছাড়ার আগে ত্রিপুরার ফুটবলারদের অগ্রিম শুভেচ্ছা জানালেন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। ত্রিপুরা দল: সুহানি জমাতিয়া, সোনিয়া সিনহা, মারিনা জমাতিয়া, মালিনা রিয়াং, শ্রীয়া দেব, বিনীতা সিনহা, পৃথা ত্রিপুরা, ত্রিসা দেবনাথ, পুনমদেবী জমাতিয়া, সুপ্রিয়া সাহা, ত্রিশা দাস, সঙ্গিতা দাস, নেহা দাস, প্রীতি বর্মন, শিয়ারী দেববর্মা এবং তানিয়া মজুমদার। কোচ সুজন সরকার, ম্যানেজার: তানিয়া দাস।

জাতীয় স্কুল গেমস : গার্লস ফুটবলে অংশ নিতে ত্রিপুরা দল বিহারের পথে
Tags:
Releated Posts
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…


















