News Flash

  • Home
  • খেলা
  • আন্ত কলেজ খো খো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিলোনিয়া কলেজ
Image

আন্ত কলেজ খো খো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিলোনিয়া কলেজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ড পরিচালিত ইন্টার কলেজ খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে বিলোনিয়া কলেজ। টুর্নামেন্টে রানার্স আপ রামঠাকুর কলেজ। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে ধর্মনগর কলেজ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। শুক্রবার টুর্নামেন্টের শেষ দিন মূল পর্বের লড়াইয়ের শেষে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক অজয় কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অলক ভট্টাচার্য। অনুষ্ঠানের একটি বিশেষ উল্লেখ্য,৩৮ বছর অধ্যাপনার শেষ দিনে প্রধান অতিথির আসন অলংকৃত করে প্রফেসর অজয় সাহা বক্তব্যে স্পোর্টস বোর্ডকে ধন্যবাদ জানিয়ে এভাবে সম্মানিত করে দিনটিকে স্মরণীয় করার জন্য। তিনি খেলাধূলাকে জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে আহ্বান জানান। বিশেষ অতিথির ভাষণে প্রফেসর অলক ভট্টাচার্য বলেন খেলাধুলায় একমাত্র মাধ্যম যে আমাদের মধ্যে ঐক্য সংহতি ও পরস্পরকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারে। সুস্থ জীবন গঠনের জন্য এর থেকে বড় হাতিয়ার আর কিছুই হতে পারে না। পরিশেষে প্রতিটি দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক অজয় সাহা সহ অন্যান্য অতিথিরা। আন্ত কলেজ এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হলেন বিলোনিয়া কলেজের জীবন ত্রিপুরা।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top