News Flash

  • Home
  • খেলা
  • তরুণ সংঘকে হারিয়ে প্রগতিও সুপার ফোরে
Image

তরুণ সংঘকে হারিয়ে প্রগতিও সুপার ফোরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। বিশাল রানের ব্যবধানে জয় হাসিল করলো প্রগতি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে শুক্রবার তালতলা মাঠে ঘটলো এই ঘটনা। টসে জয়লাভ করে প্রগতি শিবির প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। যাকে দারুণভাবে কাজে লাগায় দলের নির্ভরযোগ্য ব্যাটসমেনরা। নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে প্রগতির রান দাঁড়ায় ১৭৯ রান। ব্যাট হাতে শ্রেষ্ঠাংসু সর্বাধিক ৬৯ রান করে। তার এই ইনিংসে ১০ টি চারের মার সামিল রয়েছে। এছাড়া দেবপ্রিয় দে  উল্লেখযোগ্য মেজাজে ৫৩ রান করে। তার ইনিংসে ৫ টি চারের মার সামিল রয়েছে। এছাড়া ইয়াশ দেববর্মা ১৩, রাহুল মিয়া ১৩,আরাধ্য দাস ১১ রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ১২ রানের। বল হাতে তরুণ সংঘের পক্ষে দুটি করে উইকেটে ভাগ বসায় সায়নতন রায় ও সৌরভ দেবনাথরা। একটি করে উইকেট নেয় শুভম দেবনাথ ও শুভ্রজিত সাহারা। পাল্টা খেলতে নেমে ৩২ ওভারেই ১০ উইকেট হারিয়ে বসে তরুণ সংঘ দল। সুবাদে তাদের রানের গতি থমকে গেল ৬৪ রানে। ব্যাটে তরুণ সংঘের পক্ষে শুভম দেবনাথ ১৫, শুভ্রজিত সাহা ২৭ রানই করতে সক্ষম হয়। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই ভরসা যোগাতে পারেনি। বলে প্রগতির হয়ে ঋদ্ধিমান কর একাই চারটি উইকেট ভাঙে বিপক্ষের। এছাড়া দুটো করে উইকেট নেয় ইয়াশ দেববর্মা ও উজ্বল দেবনাথরা। সুবাদে ১১৫ রানের ব্যবধানে জয় হাসিল করে সুপার ফোরে পৌঁছে গেল প্রগতি প্লে সেন্টার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top