News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) পুঞ্চে ভারতীয় সেনার দুটি গাড়িতে জঙ্গি হামলা, শহীদ তিন সেনা
Image

(আপডেট) পুঞ্চে ভারতীয় সেনার দুটি গাড়িতে জঙ্গি হামলা, শহীদ তিন সেনা

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার জঙ্গিরা জম্মুর পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িতে অতর্কিত হামলা চালায় । এই হামলায় তিন সেনা শহীদ ও তিনজন আহত হয়েছেন। সেনারা পাল্টা জবাব দেয়, এর পরেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। বর্তমানে অভিযান চলছে ।

প্রকৃতপক্ষে, পুঞ্চ পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী বুধবার রাতে একটি গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়েছিল, যার পরে ২০ ডিসেম্বর রাত থেকে সাধারণ এলাকা ডেরা কি গালি (ডিকেজি), থানামান্ডি, রাজৌরিতে একটি অভিযান চালানো হয়েছিল। এরই মধ্যে সন্ত্রাসীরা জম্মুর পুঞ্চের বাফলিয়াজ এবং থানামান্ডি রোডের মধ্যে দুটি ভারতীয় সেনা গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে । এই হামলায় তিন সেনা শহীদ ও তিনজন আহত হয়েছেন।
এই সন্ত্রাসী হামলার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল গভীর রাতে শুরু হওয়া অভিযানের পর আজ কয়েক ঘণ্টা আগে জঙ্গিদের হদিশ পেয়েছে সেনা । বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩ টে ৪৫ মিনিট নাগাদ, সৈন্যদের বহনকারী দুটি সেনাবাহিনীর গাড়ি অপারেশনাল সাইটের দিকে যাওয়ার সময় জঙ্গিরা তাদের উপর গুলি চালায়। এর পর ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয় এবং এরপরই শুরু হয় সংঘর্ষ। চলমান এই অভিযানে তিন সেনা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে অভিযান চলছে এবং আরও তথ্য নিশ্চিত করা হচ্ছে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top