News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির আদালতে পেশ সংসদ হামলার অভিযুক্তদের, আরও ১৫ দিনের জন্য হেফাজতে পেল পুলিশ
Image

দিল্লির আদালতে পেশ সংসদ হামলার অভিযুক্তদের, আরও ১৫ দিনের জন্য হেফাজতে পেল পুলিশ

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউস আদালতে পেশ করা হল সংসদ হামলার অভিযুক্তদের। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয় মনোরঞ্জন, অমল, সাগর ও নীলমকে। আদালত তাদের আরও ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপিয়ে পড়ে। তাদের কাছে ছিল রংবোমা। তা দিয়ে তারা চারদিকে ছড়িয়ে দেয় হলুদ ধোঁয়া। কয়েক মিনিটের মধ্যেই অবশ্য তাঁদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। সংসদের বাইরে থেকে একই সময়ে গ্রেফতার করা হয় নীলম আজাদ এবং অমল শিন্ডে নামে দু’জনকে। এ ছাড়া, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়। দিল্লির থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত।

এর আগে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে ছিল মনোরঞ্জন, অমল, সাগর ও নীলম। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সবাইকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে পেশ করা হয়। এদিন আদালত তাদের আরও ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top