News Flash

Image

আবারও ফিরছে করোনা আতঙ্ক, নবান্নে বৈঠক

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : এই রাজ্যে সংক্রমণ এখনও না-বাড়লেও অন্য রাজ্যে ইতিমধ্যেই থাবা বসাচ্ছে করোনার নতুন প্রজাতি। করোনার আগ্রাসন রুখতে রাজ্যে ফের তৎপরতা তুঙ্গে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রতিটি রাজ্যকে সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে কয়েকটি নিয়ম মেনে চলতে বলা হয়েছে। সেই নির্দেশিকা আসার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব, হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য ভবনের অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বুধবার ফের করোনা নিয়ে বৈঠকে বসতে চলেছে নবান্নে।

সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়৷ মুখ্যসচিবের কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে ওই বৈঠকে। বুধবার ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য। নবান্নেই হবে এই বৈঠক। তবে এখনও পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে জারি হতে পারে কোনও এসওপি। ফিরে আসতে পারে মাস্ক ও স্যানিরাইজারের ব্যবহারও। নবান্নের পাশাপাশি সতর্ক কলকাতা কর্পোরেশনও।

প্রসঙ্গত, আবারও ত্রাস ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ৷ নাম জেএন. ওয়ান। ইতিমধ্যেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৮০০ পার করেছে৷ উৎসবের মরশুমে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সামনেই ২৫ ডিসেম্বর এবং তারপরেই ইংরেজি বর্ষবরণ। এই দু’টি দিন তো বহু মানুষ একসঙ্গে হন৷ এদিক সেদিক ঘুরতে যাওয়া থেকে শুরু করে পিকনিক এবং নানা রকমের উৎসব লেগেই থাকে৷ এমনকী ২৫ এবং ৩১ ডিসেম্বর পার্ক স্ট্রিট থেকে শুরু করে সারা শহরজুড়ে মানুষের ঢল উপচে পড়ে। তাই অবিলম্বে এই বিষয় পদক্ষেপ না-করলে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে সংক্রমণ। সেদিক থেকে আগাম সতর্ক থাকতেই বৈঠকে বসছে নবান্ন।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top