News Flash

  • Home
  • দিনের খবর
  • তামিলনাড়ুতে ভয়াবহ বন্যার ফলে মোতায়েন নৌবাহিনী, আইসিজি হেলিকপ্টার এবং বিমান

তামিলনাড়ুতে ভয়াবহ বন্যার ফলে মোতায়েন নৌবাহিনী, আইসিজি হেলিকপ্টার এবং বিমান


নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুর চারটি জেলায় বন্যার কারণে ভারতীয় নৌবাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, স্থল ও বিমান বাহিনীর ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। নৌবাহিনীর দুটি জাহাজ থেকে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়েছে।

নৌবাহিনী ১০০টিরও বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে এবং ৩জন গর্ভবতী মহিলা সহ ১৭ জনকে আকাশপথে উদ্ধার করেছে। ভারতীয় কোস্ট গার্ড তামিলনাড়ুতে উদ্ধারকাজের জন্য ছটি ডিআরটি মোতায়েন করেছে। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আইএনএস পারান্ডু এবং আইএনএস কাত্তাবোমন জাহাজ থেকে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। আটকে পড়া শতাধিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও, আইএনএস পারান্দু থেকে মোতায়েন অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ)৩ জন গর্ভবতী মহিলা সহ ১৭জন বেসামরিক নাগরিককে আকাশপথে উদ্ধার করেছে। চেন্নাই থেকে তুতিকোরিন বিমানবন্দরে রাজ্য সরকার প্রায় ৪০০ কেজি ত্রাণ সামগ্রী উদ্ধার করার জন্য ভারতীয় নৌবাহিনীর ডর্নিয়ার বিমানকে মোতায়েন করেছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top