News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে পুকুরে গাড়ি পড়ে মৃত মা ও ছেলে
Image

উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে পুকুরে গাড়ি পড়ে মৃত মা ও ছেলে

বারাবাঙ্কি, ১৯ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় পুকুরে গাড়ি পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি সোমবার রাতের দিকে পুকুরে পড়ে যায়। বারাবাঙ্কি জেলার রানী বাজার এলাকায় একটি পুকুরে গাড়িটি পড়ে গেলে মা-ছেলের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা পরিবারের ছয়জন সদস্য আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, রামনগর থানা এলাকার অধীনে লখনউ-বাহরাইচ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অখিলেশ নারায়ণ জানিয়েছেন, চন্দনাপুর গ্রামের বাসিন্দা পাপ্পু সোমবার সন্ধ্যায় একটি ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানে যোগ দিতে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে রানী বাজারে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top