News Flash

  • Home
  • খেলা
  • শেষ মুহূর্তে আইপিএল নিলাম নিয়ে জেনে নিন কিছু তথ্য, সেই সঙ্গে থাকছে বোর্ডের কিছু বড় সিদ্ধান্ত
Image

শেষ মুহূর্তে আইপিএল নিলাম নিয়ে জেনে নিন কিছু তথ্য, সেই সঙ্গে থাকছে বোর্ডের কিছু বড় সিদ্ধান্ত

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): আইপিএলের নিলাম শুরু হচ্ছে আগামীকাল দুবাইতে । এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে নিয়ে বড় পরিবর্তনের কথা জানিয়েছে বিসিসিআই। যেটা এবারের আইপিএল হতে চলেছে তাহল। মোট ৩৩৩ জন প্লেয়ার ৭৭টা স্লটের জন্য লড়াইয়ে নামবে। হাতে রয়েছে ২৬২.৯৫ কোটি টাকা। মোট ১০টা দলের কাছে রয়েছে এই পরিমাণ অর্থ, আর এই টাকাটা তারা খরচ করবে ৭৭ জন প্লেয়ারকে নিতে।

গুজরাট টাইটান এবার সবথেকে বেশি টাকা নিয়ে নিলামে নামছে। তাদের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের কাছে রয়েছে ১৩.১৫ কোটি টাকা। ফলে কোন দল নিলামে শেষ হাসি হাসে সেটাই দেখার। আগে জানানো হয়েছিল, আইপিএলের নিলাম সম্প্রচার হবে ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে। তবে শেষ মুহূর্তে তা পরিবর্তন করে দেড় ঘণ্টা এগিয়ে আনা হল সময়। অর্থাৎ, এবার নিলাম শুরু হবে দুপুর একটা থেকে।

আর আইপিএল নিলাম সরাসরি দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এবারে নিলামে এক হাজারেরও বেশি প্লেয়ার নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৩৩৩ জন। এদের মধ্যে ২১৪ জন ভারতীয় ও ১১৯ জন বিদেশি। ১১৬ জন ক্যাপড ও ২১৫ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। নিলামে এবার বেশি প্লেয়ার রয়েছেন অস্ট্রেলিয়ার। অথচ আইপিএলে এবারই থাকছেন অস্ট্রেলিয়ার একাধিক প্লেয়ার। ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁদের নিতে কতটা ঝাঁপায় সেটাই দেখার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top