News Flash

  • Home
  • দিনের খবর
  • “ওয়াইএসআর আরোগ্যশ্রী” স্বাস্থ্য প্রকল্পের সূচনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী
Image

“ওয়াইএসআর আরোগ্যশ্রী” স্বাস্থ্য প্রকল্পের সূচনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

অমরাবতী, ১৮ ডিসেম্বর (হি.স.) : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি সোমবার “ওয়াইএসআর আরোগ্যশ্রী” স্বাস্থ্য প্রকল্পের সূচনা করেন। “ওয়াইএসআর আরোগ্যশ্রী” স্বাস্থ্য প্রকল্পের অধীনে দরিদ্র অন্ধ্রপ্রদেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে রোগীদের সাহায্যে করা হবে। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে আরোগ্যশ্রী স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী রেড্ডি।

মুখ্যমন্ত্রী সোমবার এই প্রকল্পের প্রচার চালিয়ে জানান, প্রতিটি সুবিধাভোগী পরিবারকে মোবাইল ফোনে আরোগ্যশ্রী অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে প্রকল্পটি কীভাবে জনগণকে সাহায্য করবে এবং কীভাবে এর সুবিধা মানুষ পাবেন তা জানা যাবে। মন্ত্রিসভা অনুমোদনের পর, রেড্ডি আনুষ্ঠানিকভাবে তাঁর ক্যাম্প অফিসে এই প্রকল্পটি চালু করেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top