News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে সিবিআই-প্রধান প্ৰবীণ সুদ, মণিপুর-কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সরকার কর্তৃক নবগঠিত সিট-আধিকারিকদের নিয়ে বৈঠক
Image

গুয়াহাটিতে সিবিআই-প্রধান প্ৰবীণ সুদ, মণিপুর-কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সরকার কর্তৃক নবগঠিত সিট-আধিকারিকদের নিয়ে বৈঠক

গুয়াহাটি, ১৮ ডিসেম্বর (হি.স.) : মণিপুরে ছয়টি হিংসাত্মক ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে সিবিআই-অধিকর্তা (ডিরেক্টর) প্রবীণ সুদকে ইমফলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। সে অনুযায়ী আজ সোমবার সকালে গুয়াহাটির বরঝাড়ে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমিনবন্দরে অবতরণ করেছেন সিবিআই-প্রধান প্রবীণ। মণিপুরের রাজধানী ইমফল যাওয়ার আগে আজ তিনি গুয়াহাটিতে অবস্থিত সিবিআই দফতরে কেন্দ্রীয় সরকার কর্তৃক নবগঠিত স্পেশাল ইনভেস্টিগ্যাশন টিম (সিট)-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিন সকাল ৯:১৫-এ গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করে তিনি সোজা চলে যান মহানগরের গড়চুকে অবস্থিত সিবিআই দফতরে। প্রাপ্ত খবরে প্রকাশ, মণিপুর সরকার রাজ্যে সংঘটিত ছয়টি হিংসাত্মক ঘটনা, যে সব ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল, সে সব ঘটনার তদন্তভার সিবিআইকে অৰ্পণ করেছিল। ওই মামলাক জন্য ইতিমধ্যে সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার আধিকারিকের অধীনে স্পেশাল ইনভেস্টিগ্যাশন টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলের তদন্ত-প্ৰতিবেদনগুলি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করতে সিবিআই-প্রধান প্রবীণ সুদকে পাঠিয়েছে কেন্দ্র।

নিৰ্ভরযোগ্য সূত্ৰের খবর, মণিপুরে জাতিগত সহিংসতার সময় ছয়টি বন্দুকযুদ্ধে নাগা জনগোষ্ঠীয় মহিলা সহ ১৩ জনকে হত্যা সম্পর্কিত মামলায় গুয়াহাটিতে সিবিআই-এর বিশেষ আদালতে নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এ ব্যাপারেও খোঁজখবর নেবেন সিবিআই-প্রধান সুদ।

প্রসঙ্গত, মূলত ভারতের সর্বোচ্চ আদালতের তদারকিতে মণিপুরে সংঘটিত গোটা ঘটনাবলি সম্পর্কে পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে। উল্লেখ্য, মেইতেই জনগোষ্ঠীয় দুই ছাত্রের কথিত খুনের তদন্ত ত্বরান্বিত করতে আগে গত ২৭ সেপ্টেম্বর প্রবীণ সুদের নেতৃত্বে সিবিআই-এর একটি বিশেষ দল মণিপুর গিয়েছিল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top