News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলিগুড়িতে বিপুল পরিমান গাঁজা সহ ধৃত পাচারকারী
Image

শিলিগুড়িতে বিপুল পরিমান গাঁজা সহ ধৃত পাচারকারী

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়িতে পিকআপ ভ্যানের গোপন চেম্বারে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে বিপুল পরিমান গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম আজিজুল হক, সে কোচবিহারের বাসিন্দা। এদিন রাতেই ধৃতকে তুলে দেওয়া হয়েছে ভক্তিনগর থানার হাতে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে পিকআপ ভ্যানে কোচবিহার থেকে প্রচুর পরিমানে গাঁজা পাচার হচ্ছে বিহারে। সেই খবর পাওয়া্র পর পিক আপ ভ্যানটিকে ধরতে বেঙ্গল সাফারি পার্কের সামনে নাকা চেকিং শুরু করে। নির্দিষ্ট নম্বরের পিকআপ ভ্যানটি সেখানে আসা মাত্রই আটক করে তল্লাশি শুরু করে এসটিএফের কর্মীরা। তল্লাশি চালাতে গিয়েই তাঁদের নজরে আসে গাড়িতে থাকা একটি গোপন চেম্বার। সেই চেম্বার থেকেই উদ্ধার হয় ১৮০ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় পিকআপ ভ্যান চালক আজিজুল হক। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top