News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে এক মহিলাকে শ্লীলতাহানি করার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে জাতীয় মহিলা কমিশন
Image

কর্ণাটকে এক মহিলাকে শ্লীলতাহানি করার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : কর্ণাটকে এক মহিলাকে শ্লীলতাহানি ও হয়রানি করার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে জাতীয় মহিলা কমিশন। কর্ণাটকে ৪২ বছর বয়সী এক মহিলার সবকিছু ছিনতাই করে তাঁকে নগ্ন করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলার ঘটনাটিকে বর্তমানে গুরুত্ব সহকারে দেখছে ন্যাশনাল কমিশন ফর উইমেন (এনসিডব্লিউ)।

শুক্রবার কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দাও ব্যক্ত করেছেন। রেখা শর্মা কমিশনের সদস্য ডেলিনা খংডুপের নেতৃত্বে একটি দলও গঠন করেছেন। এই দলটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করবে। এই দলটির শুক্রবার কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। কমিশন পুলিশের ডিজিপিকে ১৭ ডিসেম্বরের মধ্যে পদক্ষেপ নেওয়ার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। ১০ ডিসেম্বর বেলাগাভি জেলায় নিগৃহীতা মহিলাকে নগ্ন করে প্যারেড করানো হয়েছিল। শুধু তাই নয়, মহিলাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। এমনকি তাঁর ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার পরেও তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল। এরপর ওই মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top