News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউরোপের একাধিক দেশের ইহুদি প্রতিষ্ঠানে হামলার ছক হামাসের, গ্রেফতার ৭
Image

ইউরোপের একাধিক দেশের ইহুদি প্রতিষ্ঠানে হামলার ছক হামাসের, গ্রেফতার ৭

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স.) : নতুন ধরনের হামলার ছক কষছে হামাস । ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস থেকে গ্রেফতার সাত জন। তাদের মধ্যে চারজন সন্দেহভাজন হামাস জঙ্গি। ইউরোপের একাধিক দেশের ইহুদি প্রতিষ্ঠানে হামলার ছক হামাসের। তিন দেশের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।

৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে চিরতরে মুছে ফেলার পণ নিয়েছে ইজরায়েল। সেই লক্ষ্যকে সামনে রেখে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, এই যুদ্ধ জারি থাকবে। এই পরিস্থিতিতেও হামাস যে নতুন ধরনের হামলার ছক কষছে তা পরিষ্কার হয়ে গেল বিভিন্ন দেশে তাদের চক্রান্ত ধরা পড়ায়।
জানা গিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে তিনজন গ্রেফতার হয়েছে বার্লিন থেকে। অন্যজনকে গ্রেফতার করা হয়েছে নেদারল্যান্ডস থেকে। এই চার অভিযুক্তের সঙ্গেই হামাসের যোগসূত্র মিলেছে বলে দাবি। যদিও হামাসের এক সদস্য দাবি করেছে, ওই অভিযুক্তদের সঙ্গে তাদের গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই। এদিকে ডেনমার্ক থেকেও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখানেও জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি। তবে এই গ্রেফতারির সঙ্গে জার্মানি ও নেদারল্যান্ডসের গ্রেফতারির কোনও যোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
হামাস-ইজরায়েল সংঘর্ষ কবে থামবে তা এখনও স্পষ্ট নয়। গত মঙ্গলবার রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর তেল আভিভ জানিয়েছে, তারা যুদ্ধ থামাবে না। হামাসও যে নতুন নতুন হামলার ছক কষতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইউরোপের বিভিন্ন দেশ থেকে সন্দেহভাজনদের গ্রেফতারির পর।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top