News Flash

  • Home
  • দিনের খবর
  • অস্ত্রোপচারের পর ফের খিঁচুনি মদন মিত্রের, উদ্বিগ্ন চিকিৎসকরা
Image

অস্ত্রোপচারের পর ফের খিঁচুনি মদন মিত্রের, উদ্বিগ্ন চিকিৎসকরা

অস্ত্রোপচারের পর ফের খিঁচুনি মদন মিত্রের, উদ্বিগ্ন চিকিৎসকরা
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার রাতে ফের খিঁচুনি হয় কামারহাটির তৃণমূল বিধায়কের। খিঁচুনি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

গত সপ্তাহে বৃহস্পতিবার রাতেই খিঁচুনি শুরু হয় মদন মিত্রের। সেইসময় খিঁচুনি জেরে তাঁর বাঁ হাত ছিটকে গিয়ে লাগে রেলিংয়ে। কাঁধের হাড় ভেঙে যায় তৃণমূল নেতার। এরপর তাঁর অস্ত্রোপচার হয় বুধবার। কিন্তু গতকাল ফের তাঁর খিঁচুনি শুরু হয়। এসএসকেএম সূত্রে খবর, গতকাল সন্ধ্যার দিকে মদন মিত্র জানান, যে জায়গায় অস্ত্রোপচার হয়েছে, সেখানে ব্যথা করছে। এরপর রাতের দিকে আচমকাই খিঁচুনি হতে থাকে। অস্ত্রোপচারের পর খিঁচুনি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকেরা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির বিধায়ককে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

উল্লেখ্য, নিউমোনিয়া আক্রান্ত হয়ে মদন মিত্র চিকিৎসাধীন। হাসপাতালে পড়ে গিয়ে তাঁর কাঁধের হাড় সরে গেছিল। সেই কারণে হয় অপারেশন। উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃ়ণমূলের হেভিওয়েট নেতা। তিনি গত সপ্তাহ থেকে চিকিৎসাধীন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top