News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ মহিলা টি-‌২০ ক্রিকেটে প্রীয়াঙ্কার ব্যর্থ লড়াই, হারলো ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌২৩ মহিলা টি-‌২০ ক্রিকেটে প্রীয়াঙ্কার ব্যর্থ লড়াই, হারলো ত্রিপুরা

কেরল-‌১৩২/‌৬

ত্রিপুরা-‌১২০/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।।বিফলে গেলো প্রীয়াঙ্কা সাহা-‌র অলরাউন্ড পারফরম্যান্স। দুরন্ত লড়াই করেও হারলো ত্রিপুরা। কেরলের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। কলকাতার সল্ট লেইকের ২২ ওয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১২ রানে। কেরলের গড়া ১৩২ রানের জবাবে ত্রিপুরা ১২০ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার প্রীয়াঙ্কা সাহা প্রথমে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩০ রানে অপরাজিত থেকে যায়। আসরে ৪ ম্যাচ খেলে ৩ টি ম্যাচে পরাজিত হয় ত্রিপুরা। ১৭ ডিসেম্বর ত্রিপুরা খেলবে জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কেরল নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলকে টেনে তুলতে মূখ্য ভূমিকা নেন বৈষ্ণা এম বি। তিনি ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া কেরলের পক্ষে মানসভি ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮, এলিনা সুরেন্দ্রন ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সৌরভ্যা পি ১০ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) রান করেন। ত্রিপুরার পক্ষে প্রীয়াঙ্কা সাহা ২০ রান দিয়ে এবং সেবিকা দাস ৩৪ রান দিয়ে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরার দুরন্ত লড়াই করলেও ইনিংস থেমে যায় ১২০ রামনে। দলের পক্ষে প্রীয়াঙ্কা সাহা ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ (‌অপ:‌)‌‌, পূজা দাস ২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭, সেবিকা দাস ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং পূজা পাল ৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। কেরলের পক্ষে সি কে নন্দনা ২১ রানে ৩ টি এবং নাজতা সি এম সি ২৭ রানে ২ টি উইকেট দখল করেন। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top