News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে জঙ্গিদের নিশানায় পুলিশ, আত্মঘাতী হামলায় নিহত ২
Image

পাকিস্তানে জঙ্গিদের নিশানায় পুলিশ, আত্মঘাতী হামলায় নিহত ২

ইসলামাবাদ, ১৫ ডিসেম্বর (হি. স.) : পাকিস্তানে ফের জঙ্গি হামলা । শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছেন দুই পুলিশকর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। জেহাদিদের খুঁজতে শুরু করা হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।

পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর, এদিন খাইবার পাখতুনখোয়ার টঙ্ক জেলার পুলিশের সদরদফতরে হামলা চালায় জঙ্গিরা। এই বিষয়ে টঙ্কের পুলিশ আধিকারিক ইফতিখার শাহ বলেন, এক ফিদায়েঁ জঙ্গি বড়সড় নাশকতার ছক কষেছিল। কিন্তু এই পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়েছে। জেহাদিদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে সদ্য মাথাচারা দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠী আনসারুল জিহাদ। পরপর এই জঙ্গিহানা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ইসলামাবাদ।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গত মঙ্গলবারই খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানা ও সেনাঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ জঙ্গিদের একটি দল। জেহাদিরা নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়ে। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৩ জন। আহত হয়েছিলেন কমপক্ষে ২৮ জন। হামলার দায় স্বীকার করেছিল তেহরিক-ই-জেহাদ পাকিস্তান।

বলে রাখা ভালো, এই ডেরা ইসমাইল খান শহর মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা। সেখানে আইন কানুন বা সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। যা অন্য দেশ-সহ পাকভূমেরও বহু ইসলামিক সন্ত্রাসীদের চরণক্ষেত্র।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top